× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

তারাবিতে কোরআনের বার্তা

Admin

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫২ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

তারাবিতে কোরআনের বার্তা
সুরা তাহা: এই সুরায় মানুষের ওপর কোরআনের প্রভাব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে যে কোরআন তাদের জন্য উপদেশ, যারা আসমান ও জমিনের রবকে ভয় করে। এরপর আল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথোপকথন বিশদভাবে বিবৃত হয়েছে। তাঁর লাঠি ও সাদা হাতের মুজেজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

তাঁর ভাই হারুন (আ.)-কে তাঁর সহযোগী হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়েছে। মুসা (আ.)-এর বাল্যকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ফেরাউনের কাছে নম্র ভাষায় দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সুরায় কোরআনবিমুখদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বলা হয়েছে যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তাদের পার্থিব জীবন সংকীর্ণ করে দেন। আর পরকালে তারা অন্ধ হয়ে উঠবে। এই সুরার শেষের দিকে বলা হয়েছে, দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে পরকালের পরীক্ষাস্বরূপ। কাফিররা দ্রুত আজাব চায়।
তাদের আজাবের অপেক্ষায় থাকার ধমকি দিয়ে এই সুরা শেষ করা হয়েছে।
 

আদেশ-নিষেধ-হেদায়েত

১. কিয়ামতের দিন আল্লাহ ঐশী জ্ঞানের ধারকদের ক্ষমা করে দেবেন।

(আয়াত : ২-৩)

২. আল্লাহ ও তাঁর সংশ্লিষ্ট বিষয়ে তা কেমন, কিসের মতো ও কিসের সদৃশ জাতীয় প্রশ্ন এড়িয়ে যাওয়াই নিরাপদ।

(আয়াত : ৫)

৩. শালীনতা নবীদের বৈশিষ্ট্য। এ জন্য মুসা (আ.) লোকালয় থেকে দূরে গিয়ে ইস্তিঞ্জা করতেন।

(আয়াত : ১০)

৪. স্ত্রীর সুখ-স্বস্তির ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। বিশেষত যখন সে গর্ভে সন্তান ধারণ করে।

(আয়াত : ১০)

৫. জুতায় নাপাকি থাকার ভয় থাকলে মসজিদে প্রবেশ ও নামাজের সময় তা খুলে রাখা ওয়াজিব।

(আয়াত : ১২)

৬. হাতে লাঠি রাখা নবী-রাসুলদের সুন্নত। মহানবী (সা.)-ও লাঠি ব্যবহার করতেন।

(আয়াত : ১৮)

৭. কোনো বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির ভয় থাকলে বক্তার দায়িত্ব তা স্পষ্ট করা। (আয়াত : ২২)

৮. দ্বিনি কাজ সহজতার সঙ্গে করাই উত্তম।

(আয়াত : ২৬)

৯. সুযোগ থাকলে অধিকসংখ্যক মানুষকে দ্বিনি কাজে সঙ্গী করা উত্তম।

(আয়াত : ৩২)

১০. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী-রাসুলদের পুরো জীবন আল্লাহর নিরাপত্তায় আবৃত থাকে।

(আয়াত : ৩৯)

১১. আল্লাহর জিকির ইবাদতের প্রাণ। তাই জিকিরে শিথিলতা নিন্দনীয়।

(আয়াত : ৪২)

১২. নাম লিপিবদ্ধ করার সময় মর্যাদায় অগ্রগামীদের নাম প্রথমে আনা উত্তম।

(আয়াত : ৪২)

১৩. সত্যের ধারক হয়েও বাতিলপন্থীদের কথা শোনা এবং আক্রমণ না করা নবীদের বৈশিষ্ট্য।

(আয়াত : ৫২-৫৩)

১৪. রাসুলুল্লাহ (সা.) লেখার মাধ্যমে জ্ঞান সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

(আয়াত : ৫২)

১৫. সমাবেশের জন্য এমন স্থান ও সময় নির্ধারণ করা উচিত যেন সহজে বেশি মানুষ সমবেত হতে পারে।

(আয়াত : ৫৯)

১৬. সম্মিলিত চিন্তা-ভাবনা ও প্রচেষ্টা লক্ষ্য অর্জনে সহায়ক। (আয়াত : ৬০)

১৭. শত্রুর প্রতিও কল্যাণকামিতা নবী-রাসুলদের বৈশিষ্ট্য।

(আয়াত : ৬১)

১৮. জীবন-জীবিকার ভয় দেখিয়ে জনসাধারণকে নিয়ন্ত্রণ করা শাসকদের পুরাতন কৌশল।

(আয়াত : ৬৩)

১৯. জাদুবিদ্যা প্রকৃতপক্ষে মিথ্যা খেয়াল বা মনের বিভ্রম মাত্র। (আয়াত : ৬৬)

২০. খাঁটি ঈমানে পূর্ববর্তী গুনাহ মাফ হয়।

(আয়াত : ৭৩)

২১. মানুষের দ্বিনি অধঃপতনে আলেমরা ক্ষুব্ধ ও ব্যথিত হন।

(আয়াত : ৯৪)

২২. গুরুতর অপরাধের শাস্তি হিসেবে সামাজিকভাবে বয়কট করার অবকাশ আছে।

(আয়াত : ৯৭)

২৩. কোরআন শেখার শিষ্টাচার হলো তাড়াহুড়া না করে প্রথমে পূর্ণ মনোযোগসহ শোনা। অতঃপর তা আত্মস্থ করা। (আয়াত : ১১৪)

২৪. পৃথিবীতে মানুষের জীবিকা পরিশ্রম ও কষ্টের ভিত্তিতে অর্জিত হয়। (আয়াত : ১১৮)

২৫. যে কোরআন মুখস্থ করে তা ভুলে যায়, কিয়ামতের দিন সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। (আয়াত : ১২৬)

গ্রন্থনা : মুফতি আতাউর রহমান

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

একই পশু দিয়ে কোরবানি ও আকিকা দেয়া যাবে?

একই পশু দিয়ে কোরবানি ও আকিকা দেয়া যাবে?

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team